বুধবার ৪ নভেম্বর ২০২৬

শোক দিবস ম্লান করতেই খালেদার ভুয়া জন্মদিন পালন: তোফায়েল

ideb_497183162জাতীয় শোক দিবস ম্লান করে দিতেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভুয়া জন্মদিন পালন করেন। এ মন্তব্য আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধুর ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় পার্টি (জেপি) আয়োজিত আলোচনা ও স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা আজও পাকিস্তানের দাস হয়েই থাকতাম। আর বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে।

আরও পড়ুন