স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আইনি সহায়তা না নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার কারণে অন্যের জীবন হুমকির মুখে পড়ায় সাংবাদিক প্রবীর সিকদারকে গ্রেফতার করা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কণ্ঠরোধের জন্য নয়, মতামত প্রকাশের জন্যও নয়, তার (প্রবীর) কারণে অন্যের জীবন হুমকির মুখে পড়ায় সুনিদিষ্ট মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যাত্রাবাড়ী থানায় নাশকতার তিন মামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


