বুধবার ৪ নভেম্বর ২০২৬

সুপার কাপে পারলেন না মেসিরা

47136_193নিজেদের মাঠ ন্যূ ক্যাম্পেও পারলেন না মেসিরা। ফলে ৩১ বছর পর স্প্যানিশ সুপার কাপে চ্যাম্পিয়ন হলো অ্যাথলেটিক বিলবাও। সোমবার রাতে ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে সার্বিকভাবে ৫-১-এ জয়ী হলো বিলবাও। প্রথম লেগে তারা জিতেছিল ৪-০ গোলে।

সোমবার প্রথমার্ধে মেসি গোল করে বার্সেলোনার জন্য আশার আলো জ্বালিয়েছিলেন। কিন্তু আদুরিজ সমতাসূচক গোলটি করে সেই আশায় পানি ঢেলে দেন। শিরোপা জয়ের জন্য বার্সেলোনাকে এ দিন যেভাবে খেলা দরকার ছিল, সেটা দেখা যায়নি। খুব কম সময়ই মেসি আর সুয়ারেজকে সম্মিলিতভাবে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে দেখা গেছে।

স্পোর্টস ডেস্ক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন