বুধবার ৪ নভেম্বর ২০২৬

‘এক মহিলাকে ধর্ষণ করা চারজন পুরুষের পক্ষে অসম্ভব’

Mulayam-Singh-Yadavগণধর্ষণ নিয়ে বিতর্কত মন্তব্য করে আবারো ফেঁসে গেলেন ভারতের উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব।  তিনি বলেছেন, ‘এক একটি ধর্ষণের মামলায় একাধিক পুরুষের নাম জড়ানো হচ্ছে। যেখানে চারজন পুরুষ কখনও একজন মহিলাকে ধর্ষণ করতে পারে না। এই ধরনের ঘটনায় নিরপরাধীদের বিনা কারণে শাস্তি পেতে হচ্ছে।’

তাঁর এই মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বিতর্ক। উত্তরপ্রদেশের বদায়ুঁর গণধর্ষণের ঘটনাটিকে উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, উত্তরপ্রদেশে জনসংখ্যা বেশি হওয়া সত্ত্বেও ধর্ষণের ঘটনা নেই বললেই চলে। মধ্যপ্রদেশে যেখানে এই হার ৯ শতাংশ, সেখানে উত্তরপ্রদেশের হার মাত্র ২ শতাংশ বলে কটাক্ষ করেন এই নেতা।

নয়া দিল্লি প্রতিনিধি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন