স্থানীয় সরকারমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে লিখে ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক প্রবীর সিকদারকে পুলিশ রিমান্ডে পাঠানোর পর ২৪ ঘণ্টা পার না হতেই তাকে জামিন দিয়েছে ফরিদপুরের আদালত। পুলিশ বুধবার সকালে সাংবাদিক প্রবীরকে ফরিদপুরের এক নম্বর আমলি আদালতে হাজির করলে বিচারক হামিদুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন।
এই সাংবাদিককে গ্রেপ্তারের ঘটনায় বিভিন্ন মহলের ক্ষোভ-বিক্ষোভের মধ্যে এ আদালতই মঙ্গলবার পুলিশের আবেদন মঞ্জুর করে প্রবীরকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছিল। এ মামলার পরবর্তী তারিখ রাখা হয়েছিল ২২ অগাস্ট।
মামলার বাদী আইনজীবী স্বপন পাল বলছেন, এক দিনেই পুলিশের জিজ্ঞাসাবাদ শেষ হয়ে যাওয়ায় প্রবীরকে আদালতে হাজির করা হয়।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


