বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন একাংশের সভাপতি শওকত মাহমুদকে রমনায় গাড়ী পোড়ানো মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুরে মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদের আদালত এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
নাশকতার ৩ মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস-বিএফইউজে-র একাংশের সভাপতি শওকত মাহমুদকে মঙ্গলবার গ্রেফতার করা হয়। আদর্শ ঢাকা আন্দোলনের সংবাদ সম্মেলনে যাওয়ার পথে রাজধানীর পান্থপথ থেকে শওকত মাহমুদকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে, যাত্রাবাড়ী থানা এলাকায় পেট্রোল বোমা হামলা চালিয়ে যাত্রী হত্যা চেষ্টার অভিযোগে পুলিশের দায়ের করা ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


