বুধবার ৪ নভেম্বর ২০২৬

বোকো হারামের নিমর্মতায় প্রাণ গেল ৬০ জনের

bokosনাইজেরিয়ায় জঙ্গিগোষ্ঠী বোকোহারামের আকস্মিক হামলায় অন্তত ষাট জন নিহত হয়েছে। মঙ্গলবার হঠাৎ করেই ইয়োবে প্রদেশের কুকুয়া গ্রামে হামলা চালায় জঙ্গিরা। গ্রামবাসী সেখান থেকে ভয়ে নদী পথে পালিয়ে যেতে শুরু করলে তাদের ওপর গুলি চালায় বোকোহারামের সদস্যরা। ফলে গুলি লেগে ও নদীতে ডুবে অনেকের মৃত্যু হয় বলে জানায় গণমাধ্যম।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমের খবরে বলা হয়, নদীতে পড়া লোকজনকে একজন জেলে বাঁচাতে গেলে জঙ্গিরা তাকেও গুলি করে হত্যা করে। ঠিক কতজন লোক এই হামলায় মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেনি গণমাধ্যম।

ইরানের গণমাধ্যম প্রেসটিভি জানায় এই হামলায় অন্তত ১৫০ জন মারা গেছে। তবে বিবিসির দেয়া তথ্যমতে এই সংখ্যা ৬০।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন