এ বছর হজ ফ্লাইট শুরু হয়েছে। যারা হজ করতে যাচ্ছেন তাদের জন্য কিছু টিপস। হজযাত্রীরা নিজেরা না দেখলেও যারা ইন্টারনেটে সংবাদপত্র পড়েন তারা এই টিপসগুলো হজযাত্রীদের জানালে উপকৃত হবেন।
• দেশে ভালো কোন আলেমের কাছ থেকে শিখে নিন উমরাহ, তওয়াফ আর হজ্ব কিভাবে করতে হয়।
• সৌদিতে এ বছর গরম পড়েছে। সেই অনুপাতে কাপড় চোপড় নিলেই হবে। বেশী কিছু নিয়ে নিজের ল্যাগেজ ভারী করলে সমস্যা আপনারই বেশী হবে।
• সৌদিতে আসার পরপরই আপনি যেই হোটেলে উঠবেন তার ভিজিটিং কার্ড নিয়ে নিবেন। বের হতে এটা অবশ্যই অবশ্যই অবশ্যই খিয়াল করে নিবেন। হাজ্বীরা প্রধান সমস্যায় পড়ে… নিজের আবাস বা হোটেল কোথায় তা হারিয়ে ফেলে। যেহেতু সব লেখা আরবীতে, আর সব হোটেলের গঠনও প্রায়ই একই রকম… দিক নির্ণয় করা কঠিন। হোটেলের কার্ড না থাকলে দিশেহারা হয়ে নানা জায়গায় ঘুরতে হয়।
• মক্কা বা মদিনায় প্রচুর বাংলাদেশি আছেন। সুতরাং যেকোন সমস্যায় নিজেকে বিপন্ন ভাববেন না। আশেপাশেই বাংলাদেশি পাবেন, শান্ত হয়ে আপনার সমস্যার কথা বলুন।
• হাজরে (পাথর) আসওয়াদে চুমু দিতে গিয়ে প্রচন্ড ভীড়ে আবেগে আত্মহারা হয়ে ধাক্কাধাক্কি করবেন না। প্রচুর দুর্ঘটনার নজীর আছে। তাছাড়া, মনে রাখবেন কাউকে কষ্ট দিয়ে আপনি যাই করেন তা কখনোই নেকি বা সওয়াব হতে পারে না।
• সাধারাণত হাজ্বীরা হাদিয়া দেবার জন্যে অনেক কিছুই কিনেন। যাই কিনেন দেখে বুঝে কিনবেন। দুঃখের বিষয়, এখানকার অনেক মালামালই বাংলাদেশের ফুটপাথে বেশী থাকে। তাই বাজার করবেন বুঝেশুনে
smile emoticon
• টাকা পয়সা খুব সাবধানে রাখবেন। সব টাকা এক সাথে রেখে ঘুরবেন না। বেশী টাকা হলে তা হোটেলে জমা রাখবেন। দিনের খরচটুকু দিনে নিয়ে খরচ খরবেন। এতে কোন সময় টাকা হারালেও সব না হারানোর হাত থেকে বাঁচবেন।
• বেশী বেশী পানিসহ ফলমুল খাবেন।
• কখনোই মসজিদের বাইরে স্যান্ডেল রাখার জায়গায় স্যান্ডেল রাখবেন না। স্যান্ডলের জন্য আলাদা ব্যাগ সাথে রাখবেন।
• আপনি যখন মিনা, মুজদালিফা ও আরাফায় অবস্থান করবেন, তখন চেষ্টা করবেন আপনার ব্যাগের ওজন যেন কম হয়। কারণ অনেক হাটতে হবে।
• জামাআরাহ তে (পাথর মারার জায়গা) বড় ব্যাগ নিয়ে ঢুকতে দিবে না। ব্যাগ নিয়ে ফেলে দেয় অনেক সময়। সেই ক্ষেত্রে সাবধান।
• আপনি মক্কা বা মদিনা যেখানেই থাকুন না কেন, সেখানে একটি জায়গা নির্দিষ্ট করে রাখবেন। কোন কারনে আপনার সঙ্গি বা আপনি হারিয়ে গেলে সেই জায়গায় চলে আসবেন। সংগীদের ফোন নম্বর সাথে রাখবেন।
• আমাদের দেশের নারীগণ মসজিদে জামাতে নামাজ পড়তে অভ্যস্ত নয়। যাওয়ার আগে শিখে নিবেন।
• অন্য হাজীর যেন কোন কষ্ট না হয় সে ব্যাপারে খেয়াল রাখা জরুরী। কারণ আপনার মত তিনিও আল্লাহর মেহমান।
• বেসরকারীভাবে হজ্বে যাওয়ার আগে যে এজেন্সীর মাধ্যমে যাবেন, সেই এজেন্সীর খোজ খবর নিবেন। তারা ‘হাব’ এর সদস্য কিনা, মক্কা মদীনায় কোথায় রাখবে, কতদুর রাখবে, কয় বেলা খাবার দিবে জেনে নিবেন। পারলে ঐ এজেন্সীর মাধ্যমে আগে যারা গিয়েছেন তাদের কাছ থেকে রিপোর্ট নিবেন।
• সবার জন্য দোয়া করবেন.. নিজের জন্য, দেশের জন্য, আমাদের জন্য
ধর্ম ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


