বুধবার ৪ নভেম্বর ২০২৬

হাজারীবাগের ট্যানারি জুলাইয়ে স্থানান্তরের চিন্তাভাবনা: মন্ত্রী

images৭৭৭নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান জানিয়েছেন, হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প সাভারে সরিয়ে নিতে আগামী ডিসেম্বর নয়, ২০১৬ সালের জুলাই পর্য়ন্ত সময় দেওয়ার চিন্তাভাবনা চলছে। এই নিয়ে চলতি বছরেই তিন দফা সময় বাড়ানো হলো।

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নদী বন্দর রক্ষা সম্পর্কিত টাস্কফোর্স কমিটির ২৯ তম সভা শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা ঠিক করেছিলাম ডিসেম্বরের মধ্যে ইটিপির নির্মাণ কাজ শেষ হবে। এখন পর্যন্ত ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। তাই জুলাইয়ে আমরা ট্যানারি শিল্প সরিয়ে নেওয়ার সময় ঠিক করতে যাচ্ছি। শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করে এটি চূড়ান্ত করা হবে।

এর আগে চলতি বছরের জুনের মধ্যে হাজারীবাগ থেকে ট্যানারিশিল্প সাভারে স্থানান্তরের নির্দেশনা ছিলো। তখন না হওয়া আবার সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায়। এরপর আবার ডিসেম্বর পর্যন্ত সময় বেধে দেওয়া হয়। কিন্তু তাতেও সম্ভব না হওয়ায় এবার ২০১৬ সালের জুলাই পর্যন্ত সময় দিতে চায় সরকার। পাশাপাশি হাজারীবাগ এলাকায় ট্যানারি বর্জ্য দূষণ নিয়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করবে টাস্কফোর্স।

তিনি বলেন, হাজারীবাগে ট্যানারি মালিকদের জায়গা থাকলেও তারা এখানে ব্যবসা করতে পারবে না। ট্যানারির ব্যবসা করতে হলে তাদের সাভারে যেতেই হবে।

আরও পড়ুন