নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘শহীদ হামজা বিগ্রেড’কে অর্থের জোগান দেয়ার অভিযোগে বিএনপি দলীয় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়েসহ সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে আটক করেছে র্যাব-৭। মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন-ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন।
র্যাব জানায়, এই তিন আইনজীবী হলেন ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট লিটন ও অ্যাডভোকেট বাপন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থেকে তাঁদের আটক করা হয়।
তারা জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডকে এক কোটি আট লাখ টাকা সহায়তা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে।
র্যাবের চট্টগ্রাম জোনের পরিচালক লে.কর্ণেল মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, তিন আইনজীবী শহীদ হামজা ব্রিগেডকে অর্থায়ন করেন। তারা এক কোটি আট লক্ষ টাকা শহীদ হামজা ব্রিগেডকে দিয়েছেন। পর্যাপ্ত তথ্যপ্রমাণ আমরা পেয়েছি। এর ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ব্যারিস্টার শাকিলা ফারজানা বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক।
শাকিলার স্বামী বাহাদুর বলেন, ধানমন্ডির ২৭ নম্বর সড়কে চেম্বারের কাছ থেকে মঙ্গলবার রাত ৯টার দিকে শাকিলাকে তার দুই জুনিয়রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কী অভিযোগ আমরা জানিনা।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা ও চট্টগ্রাম
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


