বুধবার ৪ নভেম্বর ২০২৬

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চট্টগ্রামে

dhormoghotআইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে নুরুল ইসলাম নামে এক পরিবহন শ্রমিককে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে চট্টগ্রামে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছে পরিবহন মালিক শ্রমিকরা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে এ ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু। বলেন, বুধবার সকালে নগরীর সল্টগোলা নিজ বাসা থেকে আইনশৃঙ্খলাবাহিনী পরিচয় দিয়ে বাস চালক নুরুল ইসলামকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলে তারা কাউকে আটক করেনি বলে জানান।

চালক নুরুল ইসলাম নিখোঁজের ঘটনায় পরিবহন শ্রমিকরা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেত বলে জানান মঞ্জু।

আরও পড়ুন