মোবাইল চুরির দায়ে এক কিশোরকে পিটিয়ে হত্যায় অভিযুক্ত হিসেবে হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহতের পরিপ্রেক্ষিতে ওই থানার ওসি মাইনুল ইসলামকে বদলি করা হয়েছে।
যদিও পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বলেন, ‘স্বাভাবিক নিয়মেই ওসিকে বদলি করা হয়েছে। হাজারীবাগ থানায় ওসি হিসেবে মাইনুলের দুই বছর পার হয়েছে।’
গত মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মারা যান আরজু মিয়া (২৮)। গত সোমবার রাজা মিয়া (১৬) নামের এক কিশোরকে চুরির অভিযোগে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে আরজু ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। রাজা মিয়া হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আরজু মিয়া।
নিজস্ব প্রতিবেদক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


