তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিরতে একটি মহাসড়কে বোমা হামলায় সেনাবাহিনীর আট সদস্য নিহত হয়েছে। আহত হয়েছে সাতজন। বুধবার সেনাবাহিনীর একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই হামলা হয়। এছাড়া দিয়ারবাকির প্রদেশে বন্দুকযুদ্ধে আরও চার সৈন্য নিহত হয়েছে।
একই দিনে ইস্তাম্বুলে পর্যটকদের অন্যতম আকর্ষণ ডোমবায়াশি প্যালাসের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। সেখানে পুলিশের ওপর হামলা চালানো হয়। তবে কেউ হতাহত হয়নি। ঘটনাস্থল থেকে ৪ জনকে স্বয়ংক্রিয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। এই প্যালেসের কাছেই প্রধানমন্ত্রীর বাসভবন। গোলাগুলির সময় প্রধানমন্ত্রী আনকারাতে ছিলেন। এই ঘটনা দুটির দায় কেউ স্বীকার করেনি। তবে সেনাবাহিনী কুর্দিশ পিকেকে জঙ্গিদের দায়ী করছে।-বিবিসি।
ডেস্ক রিপোর্ট
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


