বুধবার ৪ নভেম্বর ২০২৬

দম্পতির শোওয়া দেখে বোঝা যায় প্রেম কতটা!

Sleeping_Couple_Newsworldbdযতই মুখে বলুন না কেন, “ও গো তুমি যে আমার”। রাতে ঘুমুতে যাওয়ার সময় শোওয়ার ধরনই বলে দেবে প্রেম কোন জায়গায় দাঁড়িয়ে। নিদ্রার সময় আমাদের অবচেতন মন কাজ করতে শুরু করে। অবচেতনের অনেক কিছুই ফুটে ওঠে স্বপ্নে বা দুঃস্বপ্নে। শোওয়ার ধরনেও ধরা পরে প্রেমের রকমসকম। ফলে প্রিয়তমাকে কাছে টেনে ঘুমতে গেলেই ধরা পড়বে প্রেমটা ঠিক কোনও স্থানে বিচরণ করছে। অনেকসময় ফাটাফাটি ঝগড়ার পরও আঠাআঠিভাবে ঘুমোয় দু’জনে। আবার আঠাআঠি প্রেমও আলগা হয়ে যায় তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। আপনার ক্ষেত্রে কোনটা ঘটে জেনে নিন:

১. প্রিয়তমাকে পিছন থেকে জড়িয়ে ঘুম: এভাবে শুলে বোঝা যায় কাপলদের যৌনজীবন বেশ সক্রিয়। পুরুষের গোপনাঙ্গ নারীর পশ্চাৎদেশে ছুঁইয়ে ঘুমের মধ্যে ভরপুর যৌনতা লুকিয়ে থাকে। এই ঘুমের অর্থ: “আমি তোমাকে বিশ্বাস করি।”

২. প্রাণের পুরুষকে পিছন থেকে জড়িয়ে ঘুম: প্রিয়তমা যদি পুরুষের পিঠ জড়িয়ে নিদ্রা যান, জানবেন তিনি তাঁর পুরুষকে আগলে রাখেন ঘুমের সময়ও। এ প্রেম বড়ই সুন্দর, বড়ই মধুর। এই ঘুমের অর্থ: “তুমি শুধু আমার।”

৩. পিছন থেকে জড়িয়ে আছেন ঠিকই, কিন্তু সেই জড়িয়ে ধরা একটু আলগাগোছের: বিয়ের মাস ছয়েক পর এমন নিদ্রাভঙ্গি লক্ষ্য করা যায় দম্পতিদের মধ্যে। এর মানে, পুরোপুরি না হলেও, নতুন বিয়ের গন্ধটা এখনও গা থেকে যায়নি। এই ঘুমের অর্থ: “আমি তোমাকে ছেড়ে যাব না।”

৪. স্বামীর বুকে হাত রেখে ঘুম: প্রিয়তমার এমন গোছের ঘুম তখনই আসে যখন তাঁর প্রেমিকের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস ও ভরসা তৈরি হয়। এই ঘুমের অর্থ: “আমি তোমাকে ভরসা করি।”

৫. মুখোমুখি ঘুম: কাপলদের মধ্যে এমন ঘুম খুবই কমন ব্যাপার। বিশেষ করে তাঁদের মধ্যে, যাঁরা লং ডিসট্যান্স রিলেশনে আছেন। বছরে এক-আধবার দেখা হয়। ১০-১৫ দিন একসঙ্গে কাটে। তাঁদের ঘুমটা অনেকটা এমনই। এমন ঘুম খুব বেশি গাঢ় হয় না। একে অপরের নিশ্বাস সরাসরি অনুভব করা যায় বলে বারবার নিদ্রা ভঙ্গ হয়। ঘুমের চেয়ে যৌনতাই চলে বেশি। এই ঘুমের অর্থ: “আমি তোমাকে মিস করি।”

৬. উপুড় হয়ে ঘুম: এমন যদি ঘুমের ধরন হয়, তবে ঘাবড়ানোর কারণ আছে বইকী। একে অন্যের প্রতি অবিশ্বাস জন্মালে এমন ঘুমের ভঙ্গি হতে পারে। যৌনতায় সমস্যাও এমন ধারা ঘুমের কারণ। তাই সাবধান, সম্পর্কটাকে মশলাদার করে তুলুন। ফিরিয়ে আনুন হারিয়ে যাওয়া বিশ্বাস। এই ঘুমের অর্থ: “যৌনতা ফিকে।”

৭. ওপাশ ফিরে ঘুম: মনে হতেই পারে, এমন ঘুম মানেই প্রেম নেই তেমন। কিন্তু জেনে রাখুন, পাশ ফিরে শোওয়ার মধ্যে প্রেম কমে যাওয়ার কোনও বিষয় নেই। কাপল্ যদি মনে করেন তাঁরা নির্ঝঞ্ঝাট ঘুমবেন, তা হলে তাঁরা পাশ ফিরে নিদ্রা যেতেই পারেন।
এই ঘুমের অর্থ: “আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি ঘুমোতেও বড্ড ভালোবাসি।”

৮. একে অপরের পশ্চাৎদেশ স্পর্শ করে ঘুম: সম্পর্কের কয়েক বছর কাটার পরও যদি মধ্যেকার আগুনটা আগের মতোই থাকে, এমন ভঙ্গিতেই ঘুমিয়ে পড়েন অনেক কাপল্। এই ঘুমের অর্থ: “আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি স্পেস চাই।”

৯. মুখোমুখি জাপটে ধরে ঘুম: আদর্শ ঘুম বোধহয় একেই বলে, একেবারে পায়ে পায়ে জড়িয়ে, জাপটে! এই ঘুমের অর্থ: “আমি তোমাকে ছাড়া বাঁচব না।”

লাইফস্টাইল ডেস্ক
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন