রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলী ঘিপট্টি এলাকার একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ওই এলাকার কবিরাজ লেনের ৭নং বাড়ির ৬তলা বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় ওই ভবনের পাশ দিয়ে হেঁটে যাওয়া এক শিশু আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার নীলুফার ইয়াসমীন। জানান, ওই ভবনের নিচে মার্কেট এবং উপরে বাসাবাড়ি। আগুন নিয়ন্ত্রণে এসেছে, এখন খতিয়ে দেখা হবে ক্ষয়ক্ষতির পরিমাণ কী হতে পারে। আগুন নিভলেও ওই এলাকায় প্রচণ্ড ধোঁয়া ছড়িয়ে পড়ে।


