নৌ-চ্যানেলে ডুবোচরের কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে রো রো ফেরি চলাচল বন্ধ রয়েছে। এরফলে শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে পাঁচ শতাধিক গাড়ি। বুধবার রাত থেকে বন্ধ রয়েছে এ ফেরি চলাচল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া (মাওয়) ঘাট সুপারেন্টেন্ড ফকরুজ্জামান জানান, বর্তমানে এ রুটে কে টাইপ পাঁচটি, ডাম পাঁচটি, মিডিয়াম দুইটি ও ছোট একটিসহ মোট ১৩টি ফেরি চলাচল করছে। এরমধ্যে রাতের যেকোনো সময় ডাম ফেরি বন্ধ হয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে, শিমুলিয়া ঘাট থেকে ছোট বড় ১৮টি গাড়ি ও অন্তত পাঁচশ যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া রো রো ফেরি শাহ আমানত বুধবার বিকেল ৩টার দিকে নৌ-চ্যানেলে সৃষ্ট ডুবোচরে আটকরা পড়ে। পরে দীর্ঘ চেষ্টা চালিয়ে আটকে পড়া ফেরি উদ্ধার করা হয়।


