বুধবার ৪ নভেম্বর ২০২৬

মুসলমান শরণার্থী গ্রহণ করবে না স্লোভাকিয়া

Syria-Slovakiaইউরোপীয় ইউনিয়নের রিলোকেশন স্কিম অনুযায়ী সিরিয়ার উদ্বাস্তুদের গ্রহণ করতে রাজি হয়েছে। তবে মুসলমানদের আশ্রয় দেবে না স্লোভাকিয়া। তাদের খ্রিস্টান হতে হবে। বৃহস্পতিবার ২০ আগস্ট স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান মেতিক এই সিদ্ধান্তের কারণ হিসেবে বলেন, ‘মুসলিমরা এখানে স্বস্তিবাধ করবে না’। তিনি জাতিসংঘের নির্ধারিত স্থানান্তর প্রক্রিয়াকে বৈষম্যমূলক বলেও অভিহিত করেন।

এর আগে  ইইউ এর পরিকল্পনা অনুযায়ী ৪০ হাজার শরণার্থীর স্থানান্তর করণের অংশ হিসেবে স্লোভাকিয়াকে তুরস্ক, ইতালি ও গ্রিস থেকে আরও ২০০ শরণার্থীকে আশ্রয় দিতে হবে।

আরব নিউজ অবলম্বনে-
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন