বুধবার ৪ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

Orlando_Newqsworldbdমার্কিন মুলুকের ফ্লোরিডায় বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারী দুর্বৃত্তরা। নিজ বাসার সামনে খুন হওয়া শহীদুল আলম (৫৪) অরল্যান্ডোয় একটি গ্রোসারি শপ (মুদি দোকান) রয়েছে। ঢাকায় থাকা শহীদুলের ভাগ্নে বনানী থানার ওসি ভূইয়া মাহবুব হাসান এ তথ্য জানান।

শহীদুলের বাড়ি গোপালগঞ্জের ব্যাংকপাড়ায়। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।

ছয় ভাইবোনের মধ্যে শহীদুল ছিলেন চতুর্থ। তার তিন ভাই বর্তমানে বাংলাদেশের সেনা এবং নৌবাহিনীতে কর্মরত।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর করার পর কিছুদিন সৌদি আরবের একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছিলেন শহীদুল।

মাহবুব হাসান বলেন, স্থানীয় সময় বুধবার রাত ১০টার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল নয়টা) দিকে দোকান থেকে ফিরে বাসায় ঢোকার সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা শহীদুল আলমকে গুলি করে। দোকান বন্ধ করে গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলেন মামা। গাড়ি রেখে বাসায় ঢোকার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তরুণ বয়সে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে বনানীর ওসি জানান। তিনি বলেন, “প্রায় ১২ বছর আগে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন মামা। আমার নানা আব্দুল কাইউম একজন পুলিশ কর্মকর্তা ছিলেন ।”

সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন