বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইনমন্ত্রী

1438354693সিলেটের বহুল আলোচিত তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিতে প্রসিকিউশনের পক্ষে আবেদন জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। আগামী ২৪ আগস্ট আদালতে অভিযোগপত্র গ্রহণের কথা রয়েছে। ওইদিনই প্রসিকিউশন আবেদন জানাবে।

বৃহস্পতিবার দুপুরে আইন মন্ত্রণালয়ের নিজ কক্ষে মন্ত্রী এ তথ্য জানান।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েক যুবক। এই ঘটনায় দায়ের করা মামলায় গত ১৭ আগস্ট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার অভিযোপত্রটি দাখিল করেন।

আইনমন্ত্রী বলেন, রাজন হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়েছে। আগামী ২৪ আগস্ট অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য্য রয়েছে। প্রসিকিউশন আবেদন জানাবে দ্রুত বিচার টাইব্যুনালে যেনো এই মামলাটি স্থানান্তর করা হয়।

তিনি বলেন- আমি আশা করছি, এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল হয়ে বিচারিক আদালতে যেনো তিন মাসে শেষ হয়।

আরও পড়ুন