বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় দিয়া মির্জার সঙ্গে আজ রাতে ছবি তোলার সুযোগ

diyamirza-Newsworldbdঢাকায় বলিউড অভিনেত্রী দিয়া মির্জার সঙ্গে শুক্রবার ২১ আগস্ট রাতে ছবি তোলার সুযোগ পাবেন কয়েকজন সৌভাগ্যবান। রাজধানীর হোটেল র‌্যাডিসনের বলরুমে ‘দি লাস্ট্রাস রানওয়ে’ শীর্ষক ফ্যাশন শোতে শো-স্টপার হিসেবে অংশ নেবেন এই তারকা। সেখানে তিনি ভক্তদের সঙ্গে পোজ দেবেন।

‘দি লাস্ট্রাস রানওয়ে’ শিরোনামের এ আয়োজনের মূল আকর্ষণ দিয়া মির্জা। ‘রেহেনা হ্যায় তেরে দিল মে’, ‘তুমকো না ভুল পাইয়ে’, ‘তুমসে নাহি দেখা’, ‘আলাগ’, ‘পরিণীতা’, ‘দিওয়ানাপান’ ও ‘দাম’ সিনেমার এ অভিনেত্রী শুক্রবার দুপুরে ঢাকায় এসে পৌছেছেন।

আয়োজকরা জানান, এটি ‘দি লাস্ট্রাস রানওয়ে’র ষষ্ঠ আয়োজন। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ফেসবুক প্রচারণা। এতে বিজয়ীরা দিয়ার সঙ্গে ছবি তোলার সুযোগ পাচ্ছেন।

‘পন্ডস লাস্ট্রাস রানওয়ে’তে অংশ নিতে এর আগে ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া, সোহা আলি খান, মালাইকা অরোরা খান, পরিনীতি চোপড়া। সেই ধারাবাহিকতায় এবার ঢাকায় এলেন দিয়া।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন