ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিরাজগঞ্জের সাংবাদিকদের নিয়ে ‘সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা’র যাত্রা শুরু হল। এ উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টারস ইউনিটিতে (ডিআরইউ) এক বৈঠকে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
এতে আহ্বায়ক করা হয়েছে সিনিয়র সাংবাদিক শামসুল আলম সেতুকে আহ্বায়ক এবং কাওসার আজমকে (দ্য রিপোর্ট) সদস্য সচিব করা হয়েছে। কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে দুইজনকে। তারা হলেন-এম এ মান্নান (সংবাদ), আবু আলী (আমাদের সময়)।
কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে আছেন-শাহনেওয়াজ দুলাল (সিনিয়র সাংবাদিক), সেলিম খান (এশিয়ান টিভি), সাজ্জাদ আলম খান তপু (যমুনা টিভি), সুমন মুস্তাফিজ (রাইজিংবিডি), মুন্না রায়হান (ইত্তেফাক), মাছুম বিল্লাহ (আমাদের সময় ডটকম), ওমর আজম (মাছরাঙা টিভি)।
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডটকম


