বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজনাথ সিংয়ের সাক্ষাৎ চেয়েছেন তসলিমা

taslima-nasriবাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সাক্ষাৎ চেয়েছেন বলে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে। ভারতে তসলিমার বসবাসের অনুমতির মেয়াদ বৃদ্ধির আবেদন নিয়ে এখনও দেশটির সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ কারণেই রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে চান তিনি।

তবে এখনও এ ব্যাপারে কোনো সাড়া দেয়নি ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৭ আগস্ট তসলিমার ভারতে অবস্থানের মেয়াদ শেষ হয়ে গেছে। সেখানে তসলিমার বসবাসের মেয়াদ বাড়ানোর আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।

তসলিমা সংবাদ মাধ্যমকে জানান, অতীতে এ ধরনের সাক্ষাতের জন্য আবেদন করলে একদিনের বেশি সময় লাগত না। কিন্তু এবার সাক্ষাৎ চেয়ে আবেদনের ২ দিন পার হয়ে গেলেও কোনো সাড়া পাইনি।

ডেস্ক রিপোর্ট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন