বুধবার ৪ নভেম্বর ২০২৬

লিফটে ৪০ মিনিট আটক অমিত শাহ

Amit-shah2লিফট বিভ্রাটে আটকে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি সভাপতি অমিত শাহ। বুধবার একটি অনুষ্ঠানে যোগ দিতে পটনায় আসেন বিজেপি সভাপতি অমিত শাহ। ওঠেন পটনার সরকারি গেস্ট হাউসে। রাতে সঙ্গীদের নিয়ে একতলা থেকে দোতলায় যাওয়ার সময় লিফটে আটকে যান অমিত শাহ সহ বিহারে দলের দায়িত্বে থাকা বিজেপি নেতা ভুপেন্দ্র যাদব, সেক্রেটারি নগেন্দ্র জি এবং সাধারণ সম্পাদক সৌদান সিংহ।। প্রায় ৪০ মিনিট লিফটে আটকে থাকার পর অবশেষে অমিত শাহর নিরাপত্তায় থাকা সিআরপিএফ জওয়ানরা ঘটনাস্থলে এসে দরজা ভেঙে তাঁদের উদ্ধার করে।

বুধবার রাত সাড়ে এগারোটার সময় পটনার সরকারি অতিথিশালার একতলা থেকে দোতলায় যাচ্ছিলেন অমিত শাহ। সেই সময় হঠাত্ই দুটি তলার মাঝখানে আটকে যায় অতিথিশালার লিফটটি। সেইসময় লিফটের মধ্যে থাকা কারর সঙ্গে ফোনে যোগাযোগও করা যাচ্ছিল না। ঘটনাস্থলে অতিথিশালার কেয়ারটেকারও ছিলেন না। সরকারি গেস্ট হাউসে সেই সময় উপস্থিত কোনও কর্মীর এই ধরণের পরিস্থিতি সামলানোর দক্ষতাও ছিল না। কোনওভাবেই দরজা না খোলা যাওয়ায় অবশেষে লিফটের দরজা ভাঙতে বাধ্য হয় অমিত শাহর জন্য জেড প্লাস নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ-এর জওয়ানরা।  এ বিষয় পটনার সরকারি আধিকারিকরা কেউ কোনও মন্তব্য করতে রাজি হননি। এই ঘটনার পর আজ সকালেই নয়াদিল্লির উদ্দেশে রওনা দেন অমিত শাহ।

নিজস্ব প্রতিবেদক,নয়াদিল্লি

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন