শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে চাঁদপুরের কচুয়ায় দুলাভাই নিলয় আহমেদকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রীকে চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
হাসপাতালে থাকা ওই ছাত্রী জানান, বুধবার সকালে কলেজে যাওয়ার সময় তার ভগ্নিপতি নিলয় আহমেদ তাকে কচুয়ার বাটরাচালিয়া এলাকার বাসায় নিয়ে যায় এবং শারীরিক নির্যাতনের পর ধর্ষণ করে। এ সময় তার বোন ডাক্তাররের কাছে চিকিৎসার জন্য গিয়েছিল। পুলিশ সুপার শামছুন্নাহার ঘটনা জেনে তাৎক্ষণিক কচুয়া পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
কচুয়া থানা পুলিশ জানান, বৃহস্পতিবার এ অভিযোগে থানায় মামলা দায়েরের পর ওই ভগ্নিপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে কচুয়া থানায় অস্ত্র ও মাদক আইনে আগেই দুটি মামলা রয়েছে। পুলিশ আরও জানান, ধর্ষণের প্রমাণও পেয়েছেন চিকিৎসকরা।
সংবাদদাতা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।


