বুধবার ৪ নভেম্বর ২০২৬

সানি লিওনের বাংলাদেশে আসা ঠেকানোর ডাক

sunny-leoneভারতীয় বংশদ্ভুত কানাডীয় পর্নোস্টার থেকে বলিউডের নায়িকা হিসেবে পরিচিতি পাওয়া সানি লিওনের বাংলাদেশ সফর ঠেকাতে কর্মসূচি ঘোষণা করেছে একটি সংগঠন। তারা বলেছে, যে বিমানবন্দর দিয়ে সানিকে আনা হবে প্রয়োজনে সেই বিমানবন্দরও আক্রমণ করা হবে।

শুক্রবার নারায়ণগঞ্জ থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এজন্য প্রয়োজনে রক্ত দিতে প্রস্তত থাকতে নারায়ণগঞ্জের তৌহিদী জনতাকে আহ্বান জানিয়েছেন মাওলানা আবদুল আউয়াল।

নারায়ণগঞ্জ জেলা হেফাজতের আমীর ও শহরের বৃহৎ মসজিদ ডিআইটি জামে মসজিদের খতিব এই আবদুল আউয়াল।  তিনি বলেছেন, বাংলার জমিনে কোনো নর্তকীর বেলেল্লাপনা করতে দেওয়া হবে না।  তৌহিদী জনতাকে উপেক্ষা করা হলে হলে প্রয়োজনে যে বিমানবন্দর দিয়ে সানি লিওনকে আনা হবে সেই বিমানবন্দরেও আক্রমণ করা হবে।

শুক্রবার ২১ আগস্ট জুমা`র নামাজের খুতবার আগে বয়ানে আবদুল আউয়ালের এ আহ্বানে তাৎক্ষণিকভাবে মসজিদে উপস্থিত কয়েক হাজার লোকজনও সমর্থন করেন দুই হাত তুলে।

সাংবাদিকদের উদ্দেশ্যে আবদুল আউয়াল বলেন, আমি আবদুল আউয়াল হয়তো হজের কারণে দেশে থাকতে পারবো না।  তবে আমার ঘোষণা হলো যে কোনো মূল্যে ওই অনুষ্ঠান ঠেকাতে হবে।  সাংবাদিকদের মাধ্যমে আমি সেই আহ্বান আয়োজকদের কানে দিতে চাচ্ছি।  এতেও তাদের হেদায়েত না হলে নারায়ণগঞ্জের তৌহিদী জনতা রুখে দাঁড়াবে।  রক্ত দিয়ে হলেও বেহাল্লপনা নর্তকীদের রুখবে।  উপার্যিত টাকা এভাবে নর্তকীর পায়ে ঠেলে দেওয়া যাবে না।  দেশে এখনো মুসলমানরা বেঁচে আছে।  এখনো হাজার হাজার মসজিদ আর হাফেজে কোরআন, মাওলানাসহ আল্লাহর বান্দারা আছে।  তাদের উপেক্ষা করে যদি এমন আয়োজন করা হয় তাহলে যেন আল্লাহ তাদের হেদায়েত দেয়।  আর তাতেও কাজ না হলে যেন আল্লাহ তাদের তুলে নেয়।  তবুও দেশের যুব সমাজকে যেন আল্লাহ ও রাসূল বিরোধী করা না হয়।

প্রসঙ্গত., আগামী সেপ্টেম্বরের কোনো এক সময়ে ঢাকায় অনুষ্ঠান করতে আসতে পারেন সানি লিওন।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন