বুধবার ৪ নভেম্বর ২০২৬

হজে গিয়ে দুই বাংলাদেশির মৃত্যু

Hajj20140913045321পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, দিনাজপুরের চিরিরবন্দর এলাকার মোহাম্মদ আম্বর আলী এবং ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা মীর লিয়াকত আলী। বৃহস্পতিবার, মদিনায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান ৫২ বছর বয়সী আম্বর আলী। মদিনার মসজিদে নববীতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এর আগে মঙ্গলবার, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৬১ বছর বয়সী মীর লিয়াকত আলী। হজ পালনের উদ্দেশ্যে গত ১৭ আগস্ট তিনি সৌদি আরব যান।

মঙ্গলবার, পবিত্র ওমরা আদায়ের পর হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হলে মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাকে হেরেম শরীফের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন