নাশকতার মামলায় পুলিশ হেফজতে তিন দিন জিজ্ঞাসাবাদের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়ন নেতা শওকত মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার তাকে ফের ঢাকার আদালতে হাজির করা হলে মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে গত ১৮ অাগস্ট গ্রেপ্তারের পর দিন আদালতের মাধ্যমে হেফাজতে নিয়েছিল পুলিশ।
শওকত মাহমুদকে নতুন করে রিমান্ড না চেয়ে মামলা শেষ না হওয়া পর্যন্ত আটক রাখার আবেদন জানান মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম।


