বুধবার ৪ নভেম্বর ২০২৬

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের যুবরা

1440244148সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে ২-০ গোলে ভুটানকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশের যুবরা। এর আগে উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের কাছেও হারায় টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল ভুটান।

শনিবার নেপালের ললিতপুর আলফা কমপ্লেক্সে অনুষ্ঠিত খেলায় এ দুরন্ত জয় ছিনিয়ে এনেছে লাল-সবুজের জার্সি ধারীরা। সম্প্রতি বাংলাদেশে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশের কিশোররা।

বাংলাদেশ যুবাদের হয়ে গোল দুটি করেন রোহিত ও মান্নাফ। খেলার প্রথমার্ধেই ২-০ গোলে লিড নেয় বাংলাদেশ। ৪২ মিনিটে রোহিত ও বিরতির ঠিক এক মিনিট আগে জয় সূচক গোলটি করেন মান্নাফ।

সাফে অনুর্ধ্ব-১৯ ফুটবল দলগুলোকে নিয়ে এবারই প্রথম শুরু হয়েছে কোন চ্যাম্পিয়নশিপ। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক নেপাল ও ভুটান। এর আগে ভুটান নিজেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ৩-১ গোলে হারায় এ ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ ছিল জিতলেই সেমিফাইনাল।

বাংলাদেশের নিজেদের দ্বিতীয় ম্যাচ ২৪ আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে খেলবে। প্রতিযোগিতার ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, মালদ্বীপ ও আফগানিস্তান। ২৭ আগস্ট টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল ও ২৯ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন