বুধবার ৪ নভেম্বর ২০২৬

স্ত্রী ও ২ সন্তানকে কোপানের পর আত্মহত্যা

Kopano_স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে আহত করার পর নেত্রকোণার কেন্দুয়ায় এক ব্যক্তি গলা কেটে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।

কেন্দুয়া থানার ওসি অভি রঞ্জন দেব জানান, শুক্রবার গভীর রাতে উপজেলার গড়াডোবা ইউনিয়নের আঙ্গারোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া (৫০) মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানান তিনি।

আহত শাহজাহানের স্ত্রী আসমা আক্তার (৩৮), তাদের মেয়ে হাদিছা আক্তার (১৪) এবং ছেলে আমিনুল ইসলামকে (০৯) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শাহজাহান মিয়া মানসিক ভারসাম্যহীন ছিলেন। সম্প্রতি অবস্থার অবনতি হওয়ায় তিনি এলাকার লোকজনদের মারধর করেন। এ জন্য বাড়ির লোকজন তাকে শিকল দিয়ে ঘরে বেঁধে রেখেছিলেন। রাতে টয়লেটে যাওয়ার কথা বললে আসমা তার শিকল খুলে দেন। এসময় ঘরে থাকা কুড়াল দিয়ে তিনি স্ত্রী ও দুই সন্তানকে কুপিয়ে জখম করলে তারা ঘর থেকে বের হয়ে যায়।পরে খালি ঘরে দা দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন তিনি।

শনিবার সকালে শাহজাহানের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আরও পড়ুন