বুধবার ৪ নভেম্বর ২০২৬

হানিমুনে শহীদ-মীরা!

shahidkapoor-mira759প্রায় দেড় মাস গেল বিয়ে করেছেন, অথচ হানিমুনে যাওয়ার কথা শোনা যায়নি বলিউড হার্টথ্রব অভিনেতা শহীদ কাপুর ও মীরা কাপুরের। সম্প্রতি এই বিবাহিত দম্পতি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি সেলফি পোস্ট করেছেন। এরপর থেকেই শোনা যাচ্ছে হানিমুনের হাওয়ায় উড়ছেন এই দম্পতি!

জানা গেছে, চলতি বছরে বলিউডের সবচেয়ে আলোচিত শহীদ কাপুর ও দিল্লীর মেয়ে রাজপুতের বিয়ে। জুলাই মাসের ৭ তারিখে পারিবারিকভাবে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে মুম্বাইয়ে বলিউড অভিনেতা-অভিনেত্রীদের উপস্থিতিতে বিশাল বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। কিন্তু এই দম্পতিকে হানিমুনে যেতে শোনা যায়নি। কারণ বিয়ের পর পরই শহীদ কাপুর টিভি রিয়েলিটি শো ‘ঝলক দিখা লা ঝা’ এবং আসন্ন ছবি সান্ধারের শ্যুটিং নিয়ে ব্যস্ত হয়ে যান। কিন্তু সম্প্রতি পাব্লিক প্লেসে শহীদ-মীরার একসঙ্গে সেলফিযুক্ত ছবি নিয়ে রীতিমত গুঞ্জন, যে হানিমুনে যাচ্ছেন তারা। যদিও এ বিষয়ে শহীদ কাপুর কিছু বলেননি।

আরও পড়ুন