জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা ২৪ আগস্ট সোমবার থেকে শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে ৮৯টি কেন্দ্রে এই পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় সর্বমোট ১১৭টি কলেজের ১ লাখ ২৭ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী ৩১টি বিষয়ে অংশ নেবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরীক্ষা প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে। পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


