বুধবার ৪ নভেম্বর ২০২৬

গণতন্ত্রের চৌকাঠের বাইরে আছেন: খালেদাকে ইনু

Captureদদদগণতন্ত্রের কপাট খোলাই আছে। আগুনসন্ত্রাসী নাশকতারীদের নিয়ে গণতন্ত্রের খোলা দরজা দিয়ে পেট্রলবোমা ও গ্রেনেড ছুঁড়তে খালেদা জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের ওপারে চলে গেছেন। গণতন্ত্রের কপাট খোলাই থাকবে। কিন্তু আগুনসন্ত্রাসী-জঙ্গিরা চৌকাঠের ওপারেই থাকবে। বলেছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তার বক্তব্যে উল্লেখ করেন, ‘বিএনপি কখনও সন্ত্রাসের রাজনীতি করেনি এবং সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় না। গণতন্ত্রের বন্ধ কপাট খুলে দিন।’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কথার মধ্যে এ কথা প্রমাণ হয়, দেশে গণতন্ত্র বিরাজ করছে। মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে।

রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে তথ্যমন্ত্রী বলেন, গণতন্ত্র অবরুদ্ধ নয়, অবরুদ্ধ হয়ে পড়েছে জঙ্গিরা। যুদ্ধাপরাধী-সন্ত্রাসবাদীদের হাত ধরে আগুন-সন্ত্রাস, নাশকতা ও আত্মঘাতী পথে ওয়ান ওয়ে টিকিট কেটে গণতন্ত্র ও সাংবিধানিক ধারাবাহিকতা ধ্বংসের পথে যাত্রা করেছিলেন খালেদা জিয়া। কিন্তু তিনি রিটার্ন টিকিট সঙ্গে না নিয়ে খালেদা জিয়া নিজেই গণতন্ত্রের চৌকাঠের বাইরে চলে গেছেন।

গণতন্ত্র কি যুদ্ধাপরাধী, জঙ্গি, মৌলবাদী, খুনি ও অপরাধীদের হালাল করার ফর্মুলা? এ প্রশ্নও ছুড়েন ইনু। বলেন, যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকেই গণতান্ত্রিক সাংবিধানিক প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য মরিয়া আক্রমণ শুরু হয়।

 

আরও পড়ুন