বুধবার ৪ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে শিবির কর্মীসহ গ্রেপ্তার ৮৪

rangpur-arrest-68-চট্টগ্রামে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৮৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে- তিনজন শিবির কর্মী রয়েছে। শনিবার রাতে এ অভিযানকালে ১০৬ লিটার দেশি মদ ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাছান জানান, শনিবার রাতে নাশকতার মামলায় সাতকানিয়া, লোহাগাড়া, সীতাকুন্ড, বোয়ালখালী ও চন্দনাইশ উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় দুই শতাধিক অতিরিক্ত পুলিশ বিশেষ অভিযান চালায়। এসময় সাতকানিয়া থেকে তিন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এছাড়া নিয়মিত মামলায় ১০ জন এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৭১ জনকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন