রাস্তা পার হওয়ার সময় ঢাকার গাবতলীতে ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৬৫) এক পথচারী নিহত হয়েছেন। গাবতলী টার্মিনাল জামে মসজিদ সংলগ্ন রাস্তায় রবিবার ভোর ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ জানান, ভোরে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক ধাক্কা দিলে অজ্ঞাতপরিচয় এক পথচারী নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
লাশ রবিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এসআই।


