বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকার দুই মেয়র হোল্ডিং ট্যাক্স বাড়াচ্ছেন

CITIESসরকারের সর্বোচ্চ পর্যায় থেকে স্থানীয় সরকার বিভাগকে একটি মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় হোল্ডিং ট্যাক্স বাড়ানোর কথা বলা হয়। বর্তমানে ১২ শতাংশ হারে হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে হয় নগরবাসীকে। এটি ১৫ শতাংশ করা হতে পারে।

সেবার বেহাল দশা থাকলেও নগরবাসীর করের বোঝা বাড়ছে। সেবার মান বাড়ানোর অজুহাতে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বাড়ানো হচ্ছে বলে জানা গেছে। সর্বশেষ ২০০৭ সালে হোল্ডিং ট্যাক্স বাড়ানো হয়। তবে সিটি কর্পোরেশনগুলোর উচ্চ পর্যায় এখনই হোল্ডিং ট্যাক্স বাড়ানোর পক্ষে নয়।

বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার নাগরিক সেবার মান অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে। রাস্তাঘাটের বেহাল দশা। সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনগুলো হোল্ডিং ট্যাক্স বাড়ানোর অধিকার রাখে না।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন