বুধবার ৪ নভেম্বর ২০২৬

ঢাকায় ৬০ হাজার পিস ইয়াবাসহ আটক ২

Yabaঢাকার খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার রাতে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এ ইয়াবা আটক করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম নিউজওয়ার্ল্ডবিডি ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ে অভিযান চালিয়ে ৬০ হাজার পিস ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়।

এ ব্যাপারে মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে রবিবার বেলা ১২টার দিকে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন