সপ্তাহের প্রথমদিন রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারের মূল্য সূচক ও লেনদেন উভয়ই কমেছে। রোববার ঢাকার শেয়ারবাজারের প্রধানতম সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৮ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৩১ দশমিক ৭১ পয়েন্টে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৬ দশমিক ৭১ পয়েন্ট কমে ১ হাজার ৮৪৪ দশমিক ২৩ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৫ দশমিক ৯৬ পয়েন্ট কমে ১ হাজার ১৮৪ দশমিক ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ (রোববার) ৪৬৭ কোটি ৭৩ লাখ ৩০ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে- যা আগের দিনের চেয়ে ১২৯ কোটি ২৩ লাখ টাকা কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ (রোববার) লেনদেন হওয়া ৩১৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত ছিল ৪১টির দাম।
এগিয়ে থাকা ৫টি কোম্পানি হলো- ইনটেক অনলাইন, ব্যাংক এশিয়া, চতুর্থ আইসিবি, এফবিএফআইএফ, প্রাইম ১ আইসিবিএ।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ (রোববার) লেনদেন হয়েছে ৩২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া ২৪৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৭টির, কমেছে ১২৯টির ও অপরিবর্তিত ছিল ৪৩টির দাম। সিএসইর সার্বিক সূচক কমেছে ৯ পয়েন্ট।


