ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির আবেদনপত্র অনলাইনে গ্রহণ করা যাবে সোমবার থেকে।
সোমবার সকাল ১০টায় ঢাবির কেন্দ্রীয় ভর্তি অফিসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীতে অনলাইনে ভর্তি আবেদন গ্রহণ প্রক্রিয়া উদ্বোধন করবেন।


