বুধবার ৪ নভেম্বর ২০২৬

ফরিদপুরে অস্ত্রসহ তরুণ গ্রেপ্তার

arrest-21ফরিদপুরে অটোমেটিক একটি বিদেশি পিস্তলসহ এক তরুণ গ্রেপ্তার হয়েছে। তার নাম রাজীব শেখ (২৪)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফেরদৌসী কিন্ডারগার্টেনের পাশ থেকে তাকে গ্রেপ্তার করে ফরিদপুর কোতোয়ালি থানার পুলিশ।

এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ছাড়াও দুটি গুলিভর্তি একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাজীব কানাইপুরের লক্ষীপুর গ্রামের বাসিন্দা।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজীবকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাইসহ পাঁচটি মামলা রয়েছে। রোববার তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন