বুধবার ৪ নভেম্বর ২০২৬

মানহীন চীনা মটর সাইকেল আমদানিতে নামল এটলাস

altas-logo‌’হিরো হোন্ডা’র উত্তরাধিকারি ‘হিরো’ ও ‘হোন্ডা’ দুটোই হাতছাড়া হওয়ার পর এখন চীন থেকে নিম্নমানের মটর সাইকেল আমদানিতে নেমে পড়ল দেশের সরকারি মটর সংযোজন কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড। তারা চংকিং জংশেন কোম্পানির ১০ হাজার মোটরসাইকেল আমদানি করবে। এতে ব্যয় করবে সাড়ে ৬ মিলিয়ন ডলার।

পুঁজিবাজারে তালিকাভুক্ত এই এটলাস বাংলাদেশ মটর সাইকেল আমদানিসহ কারিগরি সহায়তার জন্য গত ১১ আগস্ট চংকিং জংসেন গ্রুপের সঙ্গে এক বছরের চুক্তি করেছে।

এটলাস আমদানিকৃত মটর সাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগানো, বিপনন করবে।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজওয়ার্ল্ডবিডি ডট কম।

আরও পড়ুন