সিলেটে উচ্চ ক্ষমতা সম্পন্ন ৫টি ইলেক্ট্রিক ডেটোনেটরসহ বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে র্যাব। রোববার বিকেলে নগরীর লালদিঘীরপাড় এলাকায় একটি গোডাউনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও পেট্রলবোমা উদ্ধার করা হয়। তবে এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।
খবরটির সত্যতা নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক (এএসপি) মাঈন উদ্দিন চৌধুরী। বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের বিশেষ একটি দল অভিযান চালিয়ে উচ্চক্ষমতা সম্পন্ন ৫টি ইলেকট্রিক ডেটোনেটর, ৮টি পেট্রলবোমা, ৫টি পাওয়ার জেল, ২টি হাত বোমা ও ৯টি পটকা চকলেট বোমা উদ্ধার করেছে। বোমাগুলো কে বা কারা রেখে গেছে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।


