বুধবার ৪ নভেম্বর ২০২৬

এ বছরই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়

এ বছরই একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় হবে। জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বলেন, স্বাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে রায় হবে।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা জানান। একুশে আগস্ট বর্বোরোচিত গ্রেনেড হামলার শহীদদের স্মরণে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে আলোচনায় অংশ নেন একাত্তর টিভির প্রধান নির্বাহী মোজাম্মেল বাবু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ও সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন।

আইনমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার অনেক আলামত নষ্ট করে ফেলায় এ হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হচ্ছে। মামলার ৪৯১ চন সাক্ষীর মধ্যে ১৭১ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে রায় হবে।

আরও পড়ুন