বুধবার ৪ নভেম্বর ২০২৬

চীনের বাণিজ্যমন্ত্রী ঢাকা আসছেন মঙ্গলবার

gao chengদুদিনের সরকারি সফরে মঙ্গলবার ঢাকায় আসছেন চীনের বাণিজ্যমন্ত্রী গোয়া হুচেং। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তথ্যটি জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশকে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে চীন। পাশাপাশি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন খাতে অংশীদার হতে চায় দেশটি। বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরে এসব বিষয় গুরুত্ব পাবে।

সূত্র আরো জানায়, ১৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে দুদিনের সফরে ঢাকা আসছেন বাণিজ্যমন্ত্রী গোয়া হুচেং। চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং সফরের আগে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া ও দ্বিপাক্ষিক সম্ভাব্য চুক্তিগুলো নিয়ে আলোচনা করতেই তার এই ঢাকা সফর।

ঢাকা সফরে তিনি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে গোয়া হুচেংয়ের।

আরও পড়ুন