বুধবার ৪ নভেম্বর ২০২৬

তথ্যমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

bnp-flagআওয়ামী লীগ সরকারের তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পদত্যাগ চেয়েছে বিএনপি। সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।

রিপন বলেন, ১৯৭২ থেকে ৭৫ এর মধ্যে দেশে যে অস্থিতিশীলতা সৃষ্টি হয়েছিল এর জন্য দায়ী ছিল জাসদ। এর অন্যতম নেতা হলেন হাসানুল হক ইনু। ওই সময়ে যা হয়েছিল তা দেশের মানুষের কাছে স্পষ্ট করতে হবে। একইসঙ্গে এর দায়ভার নিয়ে তথ্যমন্ত্রীকে পদত্যাগের দাবি জানান তিনি।

তিনি বলেন, যারা গণতন্ত্রের রাজনীতি করেননি তাদের কাছ থেকে যদি গণতন্ত্রের শিক্ষা নিতে হয় এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছুই নেই।

আরও পড়ুন