বুধবার ৪ নভেম্বর ২০২৬

মহিলাকে গণধর্ষণ: ৭ ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

1438452854১৯৯৭ সালে চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলায় এক মহিলাকে গণধর্ষণের মামলায় সাত ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ রেজাউল করিম সোমবার এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো- আবদুল মালেক,বদর রহমান, দেলোয়ার হোসেন, মোক্তার হোসেন, কামাল উদ্দীন, রিয়াজুর রহমান এবং শামসুদ্দীন আহমদ।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত সাতজনসহ আট ব্যক্তি জেলার চন্দনাইশ উপজেলার খাগরিয়া এলাকায় ১৯৯৭ সালের ২২ ডিসেম্বর রাতে ওই মহিলাকে এক ফসলের ক্ষেতে নিয়ে গণধর্ষণ করে। পরে ২৪ ডিসেম্বর ওই মহিলা অজ্ঞাত আট ব্যক্তিকে আসামি করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ ১৯৯৮ সালের ১৬ জুন ওই গণধর্ষণের ঘটনায় অভিযোগপত্র দাখিল করে এবং ১৮ অক্টোবর আদালত আট ব্যক্তিকে অভিযুক্ত করে চার্জশিট দেয়।

উল্লেখ্য, মামলা বিচারাধীন থাকা অবস্থায় আখতার হোসেন নামে আট অভিযুক্তের একজন মারা গেছে।

আরও পড়ুন