বুধবার ৪ নভেম্বর ২০২৬

১৩ মাস ৩ দিন পর টেস্টে খরা কাটাল টিম ইন্ডিয়া

১ বছর ১ মাস আর ৩ দিন পর টেস্ট ম্যাচে জয়ের খরা কাটাল ভারত। এরমাঝে ভারত ১০ টি টেস্ট খেলেছে। হার ৬ টিতে। কিন্তু কোনও টেস্টেই জয়ের মুখ দেখেনি টিম ইন্ডিয়া। অধিনায়ক হিসেবে পঞ্চম টেস্টে জয় পেলেন কোহলি। এর আগে অস্ট্রলিয়া, বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে কোনও জয় পাননি অধিনায়ক কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের প্রথম টেস্টে হেরে গিয়েছিল ভারত।

টেস্টে শ্রীলঙ্কাকে ২৭৮ রানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই ম্যাচের কয়েকটি রেকর্ড হয়েছে।  সেই সঙ্গে কয়েকটি আকর্ষণীয় বিষয়ও রয়েছে এই জয়ে।

চলতি সিরিজে এ পর্যন্ত ১৭ উইকেট দখল করেছেন আর অশ্বিন। কোনও ভারতীয় বোলার হিসেবে অশ্বিনই শ্রীলঙ্কার মাটিতে সবচেয়ে বেশি উইকেট দখলের নজির গড়লেন। এর আগে ২০০৮-এ ১৬ উইকেট দখলের কৃতিত্ব ছিল হরভজন সিংহর।

এই ম্যাচে ২৭৮ রানে জয়ী হয়েছে ভারত। কিন্তু বিদেশের মাটিতে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে জয় নয়। মাত্র ১ রানের জন্য ওই রেকর্ড অক্ষত থাকল। ১৯৮৬-তে লিডসে ভারত ২৭৯ রানে জয়ী হয়েছিল।

মজার ব্যাপার, ১৯৮৬-র ওই টিমে ছিলেন রজার বিনি। এবার দলে রয়েছেন তাঁর ছেলে স্টুয়ার্ট বিনি। দেশে ও বিদেশের মাটিতে মিলিয়ে ভারতের এটি চতুর্থ বড়  ব্যবধানে জয়।

আরও পড়ুন