বুধবার ৪ নভেম্বর ২০২৬

কেন আত্মহত্যা করতে চায় তসলিমা নাসরিনের দেহরক্ষী?

TASLIMA_NASRIN_2036290fনির্বাসিত বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের দেহরক্ষী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। সোমবার সন্ধ্যা সাতটার দিকে তসলিমা নাসরিনের দিল্লি বাসায় দেহরক্ষী এস ভার্গিস আত্মহননের চেষ্টা চালান। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পরেই তাঁকে স্থানীয় এআইআইএমএস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আপাতত বিপদ মুক্ত ভার্গিস।

ভারতীয় গণমাধ্যমের খবর, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ তসলিমার দিল্লির বাড়ির সামনে থেকে গুলির আওয়াজ আসে। এর পর পুলিশ ছুটে গেলে দেখা যায় তাসলিমার বাড়ির বাইরে একটি নিরাপত্তারক্ষীর টেন্টে গুলিবিদ্ধ হয়ে পরে রয়েছেন তসলিমার নিরাপত্তারক্ষী এস ভার্গিস। সে নিজের বাঁ কানের কাছে আইএনএসএএস রাইফেল দিয়ে গুলি চালিয়েছে।

ভার্গিস ৭০ তম সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য। ঘটনার পরে উচ্চপদস্থ পুলিশ অফিসার এসে ঘটনার তদন্ত শুরু করেছেন। তবে কেন এই আত্মহননের চেষ্টা তা এখনও পরিষ্কার হয়নি। কিছুদিন আগেই বাংলাদেশী এই বিতর্কিত লেখিকাকে এক বছরের জন্য নতুন করে ভিসা দিয়েছে ভারত সরকার।

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন