বুধবার ৪ নভেম্বর ২০২৬

মিয়ানমার থেকে ফিরলো আরো ১২৫ বাংলাদেশি

mianmarমিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া আরো ১২৫ বাংলাদেশি দেশে ফিরেছে। তিন মাস মিয়ানমারে বন্দি থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।

এর আগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠক শেষে তাদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।

বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও একজন ডাক্তারসহ ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা দেয়।

এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। আজ ফেরত আনা হচ্ছে। বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্ণেল এম. আনিসুর রহমান জানিয়েছেন, মিয়ানমারের ইমিগ্রেশন বিভাগের সাথে সকাল ১০ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠক শেষে শনাক্ত হওয়া ১২৫ জন বাংলাদেশিকে ফেরত আনা হবে। এর আগে কয়েক দফায় ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। গত মে মাসে প্রায় সাড়ে ৯শ জন অভিবাসন প্রত্যাশীকে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার করেছিল সে দেশের নৌ বাহিনী।

নিজস্ব প্রতিবেদক

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন