বুধবার ৪ নভেম্বর ২০২৬

রাজন হত্যার আসামী কামরুল ও শামীমের সম্পত্তি জব্দ

rajonসিলেটে শিশু রাজন হত্যা মামলার মূল আসামি কামরুল ও তার ভাই শামিমের বাড়িতে অভিযান চালিয়ে মালামাল জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আদালতে নির্দেশনার পরই কুমারগাঁওয়ের শেখপাড়ায় কামরুল ও শামিমের বাড়িতে যান তারা। এ সময় সেখান থেকে ঘরের আসবাবপত্র জব্দ করা হয়। এ মামলার অপর পলাতক আসামি পাভেলের সুনামগঞ্জের বাড়িতেও অভিযান চালানো হবে বলে জানায় পুলিশ। গতকাল শিশু রাজন হত্যা মামলায় চার্জশিট আমলে নিয়ে পলাতক কামরুল তার ভাই শামিম ও পাভেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সাথে তাদের মালামাল ক্রোকেরও নির্দেশ দেয়া হয়।

নিজস্ব প্রতিবেদক,সিলেট

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন