বুধবার ৪ নভেম্বর ২০২৬

ট্রেন-কভার্ডভ্যান সংঘর্ষে ৫ বগি লাইনচ্যুত, নিহত ২

tranচট্টগ্রামের সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে একটি কভার্ডভ্যানের সঙ্গে ট্রেনের সংঘর্ষে ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সীতাকুণ্ড মডেল থানা সার্কেলের এএসপি সাইফুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লেভে ক্রসিংটি পাড় হওয়ার সময় কভার্ডভ্যানটি হঠাৎ আটকাপড়ে। এসময় ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে একজনের মৃত্যু হয়েছে।
তবে কতজন এ দুর্ঘটনায় আহত হয়েছে বা নিহতের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল কালাম আজাদ জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি সীতাকুন্ডের বাড়বকুন্ড রেলক্রসিংয়ে দুর্ঘটনায় পড়ে। একটি কভার্ডভ্যানের সঙ্গে সংর্ষের কারণে ট্রেনটির ইঞ্জিন এবং চারটি বগি লাইনচ্যুত হয়েছে। তিনি আরো জানান, দুর্ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে কখন চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম

নিউজওয়ার্ল্ডবিডি ডটকম

আরও পড়ুন